আমির ইশতিয়াক

শনিবার, ৩০ আগস্ট, ২০১৪

বাংলাদেশের বন্যার কারণ ও প্রতিকার

বাংলাদেশ পলিবাহিত বিস্তীর্ণ এক সমতল ব-দ্বীপ। ভূমি বৈশিষ্ট্যের দিক থেকে এটি পাহাড়, সমতল থেকে সামান্য উঁচু ভূমি ও সমতল প্লাবন ভূমি, এই তিনটি অঞ্চলে বিভক্ত। বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনা এই তিন নদী অববাহিকার নিম্নাঞ্চলে ৪,৬৮৫ কিলোমিটার দীর্ঘ অনন্য বৈশিষ্ট্যপূর্ণ ভৌগোলিক অঞ্চল গঠন করেছে বাংলাদেশ। এদেশের অর্থনীতি মূলত: কৃষিনির্ভর এবং সামগ্রিকভাবে মৌসুমী জলবায়ুর ওপর নির্ভরশীল। ভৌগোলিক অবস্থানের কারণে এদেশকে প্রায়ই প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়।

বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪

বাংলাদেশের ঋতু বৈচিত্র্য

বাংলাদেশের ঘরে ঘরে
প্রতি বার মাসে,
ছয়টি ঋতু দু’মাস করে
বছর ঘুরে আসে।

রবিবার, ১৭ আগস্ট, ২০১৪

বন্ধুৃ

মোহতেশাম ছোট্ট শিশু। বয়স আট কি নয়। সে তার বাবা-মায়ের সাথে ঢাকায় থাকে। এবার সে তার দাদার বাড়িতে এসে ঈদ করবে। সামনে কোরবানির ঈদ। তাই এ উপলক্ষে সে ঈদের দু’দিন পূর্বেই গ্রামের বাড়িতে চলে আসল। মেঘনার তীর ঘেষে তার দাদার গ্রামের বাড়ি।
মোহতেশামের গ্রাম দেখতে খুব ভাল লাগে। মাঝে মাঝে স্কুল বন্ধ হলে যে চলে আসে দাদার কাছে। তখন আর যেতে ইচ্ছে করে না তার। শহরের মত যানজট নেই এখানে। মুক্ত আবহাওয়ায় ছুটাছুটি করতে পারে। নেই কোন বাঁধা। নদীতে সাঁতার কেটে গোসল করতে পারে। আরও কত্ত কি! তাইতো তার গ্রাম এত ভালো লাগে।

বুধবার, ৬ আগস্ট, ২০১৪

ইচ্ছা


আমার কেবল ইচ্ছে করে পাখির মতো উড়তে
মত মাতানো ফুলবাগানে সকাল বিকাল ছুটতে

আমার কেবল ইচ্ছে করে লেখাপড়া শিখতে
জ্ঞান-বিজ্ঞানের উচ্চ শাখায় মনযোগে পড়তে