সর্তক বার্তা: এটা আমার ব্যক্তিগত ব্লগ। এখান থেকে যে কেউ আমার অনুমতি ব্যতীত কোন লেখা অন্য কোথাও প্রকাশ করতে পারবেন না।
আমির ইশতিয়াক
▼
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
অনাথ শিশু
কনকনে এই শীতের মাঝে
হাড় কাঁপানো সকাল-সাঁঝে,
পাই না কারো একটু আদর
কে দেবে গো একটি চাদর?
কাঁপছি আমি থরথরিয়ে
প্রাণ বুঝি যায়― যায় বেরিয়ে,
এমন সময় সূর্য মামা
দেয় পরিয়ে গরম জামা।
ভালো লাগলো কবি
উত্তরমুছুন