আমির ইশতিয়াক
▼
ঈদ হলো
ঈদ হলো
ধনীর হাসি
গরিবের কান্না,
হাসি খুশীর
এই দিনে
বয়ে যায় বন্যা।
ঈদ হলো
ফিরনি পায়েশ
হরেক রকম পিঠা,
কোরমা, পোলাও
জর্দা, সেমাই
খেতে লাগে মিঠা।
ঈদ হলো
নতুন জামা
আতর মাখা মুখ,
নামাজ পড়ে
মিলাই আমরা
বুকের সাথে বুক।
২৪/১০/২০০৩ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন