সর্তক বার্তা: এটা আমার ব্যক্তিগত ব্লগ। এখান থেকে যে কেউ আমার অনুমতি ব্যতীত কোন লেখা অন্য কোথাও প্রকাশ করতে পারবেন না।
আমির ইশতিয়াক
▼
বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬
ব্যবধান
কেউ থাকে চব্বিশ তলায়
কেউ থাকে গাছ তলায়
এ কেমন রীতি।
কেউ খাবে ইলিশ ভাজা
কেউ অনাহারে পাইবে সাজা
এ কেমন প্রীতি।
কেউ খায় পোলাও ভাত
কেউ দুঃখে কাটায় দিনরাত
এরকি নেই কোন ইতি?
আল্লাহ দিয়েছিল সমাধান
ধনীরা করে না গরিবকে দান
এটা কেমন নীতি।
২০/০৯/২০০০ খ্রিষ্টাব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন