আমির ইশতিয়াক

রবিবার, ২২ মে, ২০১৬

আর নয় নকল

নকলের যুগ চলে গেছে
জেনে রেখ ভাই,
লেখাপড়া ছাড়া
কোন উপায় নাই।

নকল করে পরীক্ষায়
কর যদি পাশ,
জীবনে নেমে আসবে
বড় সর্বনাশ।

নকলের কারণে বহিষ্কারে
হয় মান সম্মান নষ্ট,
নিজের জীবনে বয়ে যায়
দুঃখ, দুর্দশা কষ্ট।
১৬/০৬/২০০৪ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন