শুক্রবার, ২০ মে, ২০১৬

কিশোর কণ্ঠ-৩

কিশোর কণ্ঠ তোমায় আমি
ভীষণ ভালোবাসি,
কাছে পেলেই তোমায় আমি
পড়তে নিয়ে বসি।

আয় ছেলেরা আয় মেয়েরা (প্যারোডি)

আয় ছেলেরা আয় মেয়েরা
পাঠশালাতে যাই,
নিরক্ষরতার অভিশাপে
থাকতে নাহি চাই।

ইতিহাস

দাদা বলে,
পুকুর ভরা মাছ ছিল
আর গোয়াল ভরা গাই
কৃষক জেলে সবাই মিলে
আনন্দের গান গেয়ে যাই।

ষড়ঋতু

গ্রীষ্মে গরম পড়ে
হাতে পাখা চাই।
বর্ষায় বৃষ্টি পড়ে
হাতে ছাতা চাই।

লিখব আমি

কলমকে নিলাম বন্ধু করে
লিখব আমি দেশের কথা,
সঠিক কথা লিখে যাব
নোয়াব না কখনো মাথা।

তোমার তুলনা তুমি

মা তুমি শুধু মা,
তোমার সাথে নেই তুলনা।
ভাই-বোন ও স্বজন
কেউ হবে না তোমার মতন।
তাই তো বলি আমি,
তোমার তুলনা তুমি।
০৮/০৬/২০০১ খ্রিষ্টাব্দ

আবেদন

ইলমে দ্বীন
শিক্ষা কর
ঈমান আমল
দৃঢ় কর।

কিশোর কণ্ঠ-২

হাতে নিলাম কিশোর কণ্ঠ
কি মধুর নাম!
তুমি দেখাও সত্যের পথ
তাই তোমায় দেই দাম।

শাওয়ালের চাঁদ

শাওয়ালের চাঁদ উঠেছে
পূব আকাশে ঐ
তাই দেখে ছেলে মেয়েরা
করছে হৈচৈ।

জিহাদ

জিহাদ করতে যাব আমি
দোয়া কর মাগো,
তোমার দোয়া সঙ্গে থাকলে