ছবি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছবি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪
ঢাকা চিড়িয়াখানায় একদিন
১৬ ডিসেম্বর ২০১৪ইং রোজ মঙ্গলবার স্বপরিবারে ঢাকা চিড়িয়াখানায় গেলাম। এর আগে ২০০২ সালে একবার গিয়েছিলাম। তখন ক্যামেরা ছিলনা তাই কোন ছবি তুলে আনতে পারিনি। এবার সাথে ক্যামেরা নিয়ে গেলাম। কিন্তু সময় স্বল্পতার জন্য সব ছবি তুলতে পারলাম না। তাছাড়া মেয়ে ও বউ সাথে থাকায় ছবি তুলতে একটু অসুবিধা হয়েছে। চিড়িয়াখানা ভেতর বন্ধী প্রাণীদের ছবি তুলা খুবই কষ্টকর ব্যাপার। খাচার একান্ত কাছে না গেলে ভাল ছবি তুলা সম্ভব হয় না। পরিবার সঙ্গে থাকায় তাদেরকে রেখে খাচার কাছে বেশী যেতে পারিনি। তাছাড়া ১৬ ডিসেম্বর হওয়ায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪
সবুজ বাংলা- ৪ (ঘুরে আসুন ধরাভাঙ্গা বিল)
আমাদের
বাড়ির পাশে মস্ত বড় এক বিল। বিলের এক পাশে আমাদের গ্রাম ধরাভাঙ্গা আর
অন্যপাশে আছে মুক্তারামপুর গ্রাম। দুই গ্রামের মাঝখানে এই বিলের অবস্থান।
সেই বিলে বর্ষাকালে এক সময় মাছ চাষ করা হতো। আর শীতকালে যখন সেই বিল শুকিয়ে
যেত তখন সেখানে বোরো ও এনাম ধান লাগাতো কৃষকরা। কিছুদিন আগে রোযার ঈদ করার
জন্য গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে দেখি সেই বিলের চেহারা
অন্যরকম হয়ে গেছে। এমন চেহারা আমি আর কোন দিন দেখিনি। হঠাৎ করে বিলের
দিকে নজর দিতেই দেখলাম সমস্ত বিল কচুরী পানায় ভরে গেছে। মনে হয় যেন কচুরী
পানার চাষ করা হচ্ছে। মাঝে মাঝে আবার দুয়েকটি কচুরী পানায় ফুল ফুটেছে। এ এক
অন্যরকম দৃশ্য। আর কদিন পর যখন সবগুলো কচুরী পানায় ফুল ফুটবে তখন আরো
সুন্দর দেখাবে। তাই সেই ছবিগুলো ক্যামেরা বন্দি করার লোভ সামলাতে পারলাম
না। এই অসাধারণ দৃশ্যগুলো আপনাদের মাঝে এখন উপস্থাপন করছি।
বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪
শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪
বন্ধুব্লগে অনুষ্ঠিত হলো জমজমাট আড্ডা
প্রিয় পাঠক গতকাল বন্ধুব্লগে অনুষ্ঠিত হলো
জমজমাট আড্ডা। অনেকেই উক্ত আড্ডায় উপস্থিত হয়েছেন আবার অনেকেই হয়তো উপস্থিত
হতে পারেননি। যারা উপস্থিত হতে পারেননি তাদের জন্য আমার ক্যামেরায় ধারণকৃত
কিছু ছবি শেয়ার করলাম। সময় স্বল্পতার জন্য আমি আড্ডায় বেশীক্ষণ থাকতে
পারিনি। যারা পরে এসেছেন তাদের সাথে আমার দেখা হয়নি। তাই আপনাদের ছবি দিতে
পারিনি।
সোমবার, ১০ নভেম্বর, ২০১৪
সবুজ বাংলা- ২
গত ছয় মাস পূর্বে গিয়েছিলাম নরসিংদী জেলার মনোহরদী থানার দৌলতপুর
গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে। সেখানে যাওয়ার পথে সবুজ বাংলার কিছু রূপ
ক্যামেরায় বন্দি করলাম। এগুলো আপনাদের জন্য শেয়ার করলাম।
সবুজ বাংলা-১
প্রিয় পাঠক/পাঠিকা এখন থেকে সবুজ বাংলা নামে ধারাবাহিকভাবে বাংলাদেশের আনাচে কানাচে যা দেখছি তা এখানে তুলে ধরব।
মেঘনা নদীর পাড়ে আমাদের গ্রাম। গ্রামের পূর্ব পাশে এমপি টিলা খ্যাত একটিস্থান আছে। সেখানে ইদানিং একটি ইটখোলা তৈরি করা হয়। গত বছর সেখানে গিয়েছিলাম পরিদর্শন করতে। তার কিছু ছবি আপনাদের শেয়ার করলাম।
মেঘনা নদীর পাড়ে আমাদের গ্রাম। গ্রামের পূর্ব পাশে এমপি টিলা খ্যাত একটিস্থান আছে। সেখানে ইদানিং একটি ইটখোলা তৈরি করা হয়। গত বছর সেখানে গিয়েছিলাম পরিদর্শন করতে। তার কিছু ছবি আপনাদের শেয়ার করলাম।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
.jpg)