ছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২২ মে, ২০১৬

পর্দা

পর্দা করা ফরয
জেনে রেখ বোন,
পর্দা হল নারীর
পরশ পাওয়া ধন।

ঈদ আনন্দ

ছোট্ট সোনা করছে হৈচৈ
করবে খুশীর ঈদ,
এই খুশীতে সোনার চোখে
নেই কোন নিঁদ।
আজকে শুধু খুশীর ঈদ
করবে খেলাধূলা,
আনন্দ আর হেসে
কেটে যাবে বেলা।
০৯/১০/২০১৩ খ্রিষ্টাব্দ

শপথ

রাখব না আর মুখ বন্ধ করে
বলব কথা দেশের তরে,
সত্য কথা বলে যাব
রইব না আর পিছে পড়ে।

অপু

অপু নামের ছেলেটি
দিন রাত ঘুরে বেড়ায়,
কনকনে শীতে কাপে
শীতের জামা নেই গায়।

বানভাসির কান্না

১.
চারদিকে বন্যা
ভানবাসির কান্না
হয় না ঘরে রান্না
লাগে মনে ঘেন্না।

সর্বনাশী বন্যা

চারদিকে বন্যার পানি
করছে মানুষ হাহাকার
অর্ধহারে অনাহারে মরছে
পাচ্ছে না কোন আহার।

মায়ের মতো

মায়ের মত আপনজন
এই ভুবনে নাই,
মায়ের কাছে থেকে
ভালবাসা পাই।

খবর

নিজে ঘরের খবর
নিচ্ছি রোজ,
প্রতিবেশীর হাঁড়ির খবর
রাখিনা কভু খোঁজ।

আর নয় নকল

নকলের যুগ চলে গেছে
জেনে রেখ ভাই,
লেখাপড়া ছাড়া
কোন উপায় নাই।

বৃষ্টি পড়ে

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বৃষ্টি পড়ে সকাল দুপুর।
বৃষ্টি পড়ে টুপটাপ
ঘরে বসে চুপচাপ।

পরীক্ষায় নকল

ছাত্র-ছাত্রীর পকেট ভরা নকল,
বড় বড় নেতারা কেন্দ্র করে দখল।
পরীক্ষাতে করে নকল,
খাটায় কত কৌশল,

কথা

দুনিয়াতে আছে ভাই
হরেক রকম কথা,
কথার কারণে অনেকে
পাই আবার ব্যথা।

মানুষ

ছোট বড় অনেক মানুষ
পৃথিবীতে ভাই,
ক্ষণস্থায়ী পৃথিবীতে
মানুষের অভাব নেই।

গরিব বলে

গরিব বলে রাত কাটাই ফুটপাতে
কেউ দেয় না এক মুঠো ভাত খেতে।
এখানে খাদ্য আছে খাওয়ার উপায় নেই,
মানুষ আছে দয়ামায়া নেই।

পরীক্ষা

সামনে আমার পরীক্ষা
চিন্তা করে মরি,
ভাবছি বসে কোনটা রেখে
কোনটা আমি ধরি।

সোনার দেশ

কে আছ ভাই বল দেখি
কোনটি সোনার দেশ,
সুজলা, সুফলা, শস্য-শ্যামলা
রূপের নাই যে শেষ।
কোথায় আছে মিষ্টি মধুর কলতান,
ময়না কোকিলের কুহুকুহু গান।
সে যে আমার জন্মভূমি বাংলাদেশ।

ছোট্ট চাচ্চু

ছোট্ট চাচ্চু, ছোট্ট চাচ্চু
কখন তুমি আসবে?
তুমি যদি আস
অনেক মজা হবে।

এমন কেন মানুষের জীবন?

কেউ ফুটপাতে থাকে,
কেউ সাততলায় থাকে।
কেউ শুটকির ভর্তা খায়,
কেউ পোলাও মাংস খায়।
কেউ ছেঁড়া কাঁথায় ঘুমায়,
কেউ লেপ-কম্বলে ঘুমায়।
এমন কেন মানুষের জীবন?

কেউ ভিক্ষা করে,
কেউ চাকুরী করে।
কেউ সন্ত্রাস করে,
কেউ নামায পড়ে।
কেউ দুঃখে থাকে
কেউ আনন্দে থাকে
এমন কেন মানুষের জীবন?
০৩/০৪/২০০৪ খ্রিষ্টাব্দ

বন্ধুর গুণ

নম্র ভদ্র ছেলে কুতুব ভাই,
হিংসা অহংকার তার মধ্যে নাই।
তার কোন তুলনা নাই,
তাই আমি তার গুনগান গাই।

বাংলা ভাষা

বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ,
এই ভাষায় লিখি আমি
কবিতা আর গান।