পর্যালোচনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পর্যালোচনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ আগস্ট, ২০১৬

বন্ধুব্লগ ঈদ সংখ্যা ই-বুক ২০১৪: একটি পর্যালোচনা

বন্ধুব্লগের আয়োজনে প্রকাশিত চতুর্থ -বুক বন্ধুব্লগ ঈদ সংখ্যা ই-বুক ২০১৪’’ খুব অল্প সময়ের মধ্যে নবীন ও পুরাতন ব্লগারদের লেখা নিয়ে ই-বুকটি প্রকাশিত হয়। পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সংকলনটিতে পিডিএফ ফরম্যাটে মোট ৩০ পৃষ্ঠায় ৩৭ জন লেখকের ৩৭টি লেখা স্থান পেয়েছে যার মধ্যে স্মৃতিকথা, ছড়া, কবিতা, রম্যরচনা ও ছোট গল্প ৫টি বিভাগে বিভিন্ন ধরনের বৈচিত্রময় লেখা থাকার কারণে সকল শ্রেণীর পাঠকের কাছে দারুণ একটি ঈদ উপহার হিসেবে গণ্য হয়েছে। কিন্তু ব্লগের সন্বয়হীনতার অভাবে কিছু ত্রুটির কারণে সার্বিক দিক বিবেচনা করলে ই-বুকটি আমার কাছে গ্রহযোগ্যতা পায়নি।
নিন্মে এই ত্রুটিগুলো তুলে ধরলাম।

বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩

চলন্তিকা ঈদ সংখ্যাঃ একটি পর্যালোচনা


চলন্তিকার আয়োজনে ও সম্পাদকের সম্পাদনায় প্রকাশিত প্রথম -বুক ‘‘চলন্তিকা ই-প্রকাশনাঃ সংখ্যা ১, আগস্ট ২০১৩, ঈদ সংখ্যা’’ খুব অল্প সময়ের মধ্যে সম্পাদিত এবং প্রকাশিত হলেও নবীন ব্লগারদের লেখার বৈচিত্রের কারণে প্রথম ই-বুকটি আমার কাছে অসাধরণ মনে হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সংকলনটি পিডিএফ ফরম্যাটে মোট ৮১ পৃষ্ঠায় ৫৭ জন লেখকের ৬০টি লেখা স্থান পেয়েছে যার মধ্যে উদ্যোগ, প্রবন্ধ, ছড়া, জীবনের গল্প, শিশুতোষ ও শিক্ষণীয়, কবিতা, রসরচনা, গল্প, স্মৃতিচারণ, রহস্য গল্প, সাক্ষাকার, বিজ্ঞান কল্পকাহিনী, পর্যটন, অলৌকিক গল্প, ইচ্ছে কথা ও অণুকাব্য এই ১৬টি বিভাগে বিভিন্ন ধরনের বৈচিত্রময় লেখা থাকার কারণে সকল শ্রেণীর পাঠকের কাছে দারুণ একটি ঈদ উপহার হিসেবে গণ্য হয়েছে।
প্রথমেই সম্পাদক সাহেব কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান ‘ও মন রমজানের