টুনটুনি পাখিকে বলা হয় বাসা তৈরির কারিগর। সূঁচের মত ধারালো ঠোট দিয়ে শৈলিক বুননে টুনটুনি তৈরি করে
তার নিজের বাসা। ছোট্ট পাখি টুনটুনির দৃষ্টিনন্দন এই বাসা
দেখে অবিশ্বাস্য মনে হলেও আসলে এর কারিগর কিন্তু টুনটুনিই। এখন আর আগের মত
টুনটুনির বাসা চোখে পড়ে না। আগের আর টুনটুনি আমাদের আশে পাশে দেখতে পাই না। আগের
মত টুনটুনির ডাক শোনা যায় না। বন, জঙ্গল, ঝোপ-ঝাড় কমে যাওয়ায় ক্রমশ কমে যাচ্ছে আমাদের অতিচেনা ছোট্ট পাখি
টুনটুনি। টুনটুনিকে বিভিন্ন নামে ডাকা হয়। যেমন- নীল টুনটুনি, বেগুন টুনটুনি, মৌটুসকি, মধুচুষকি, দূর্গা টুনটুনি, মধু চমকি, মৌটুসি।
