স্মৃতিকথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্মৃতিকথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

দুরন্ত শৈশব

আমাদের ছোট্টবেলার শৈশবের দিনগুলো ছিলো খুব মধুর। আমরা যারা শৈশব, কৈশোর পেরিয়ে এখন যৌবনে হাজির হয়েছি আমাদের সবার মনে এখন উঁকি দেয় শৈশবের সেই স্মৃতিমধুর সোনালি দিনগুলোআমরা সবাই একবাক্যে স্বীকার করব যে, শৈশবের সেই দিনগুলো সত্যিই খুব মধুর ছিলো  শৈশবের কথা পড়ে অনেকে হয়তো স্মৃতিকাতর হয়ে পড়ছেন। স্মৃতির পাতায় হাতড়াতে শুরু করেছেন ফেলে আসা সোনালি দিনগুলোর কথা। আবার  অনেকে হয়তো এতোটাই স্মৃতিকাতর হয়ে পড়ছেন যে, এ মুহূর্তে শৈশবের দুরন্তপনার সহযোগী সেই বন্ধুদের কথা মনে পড়ছে।

রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭

দাদাকে মনে পড়ে


   ১৯৯৮ সাল। আজ থেকে ১৯ বছর আগের কথা। তখন আমি ডায়েরি লিখতাম। প্রতিদিনের ঘটনাগুলো প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতাম। এখন আর ডায়েরি লেখা হয় না। দীর্ঘদিন পর ব্যক্তিগত বুকসেলফ খুলতেই আমার প্রথম ডায়েরিটি দেখতে পাই। ডায়েরিটি হাতে নিয়ে একের পর এক স্মৃতির পাতা উল্টাতে থাকি। হঠাৎ চোখ পড়ে ১৮/১০/১৯৯৮ ইং তারিখের লেখাটির প্রতি। দুয়েক লাইন পড়তেই বুঝতে পারলাম এই দিনটি আমাদের পরিবারের একটি শোকের দিন। এই দিনে আমার দাদা পান্ডব আলী মৃত্যুবরণ করেন।

শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

ছোট ভাই শফিউল্লাহকে মনে পড়ে

১৮ সেপ্টেম্বর ১৯৯৩ সাল। আজ থেকে ২৪ বছর আগের কথা। তখন আমার বয়স ১৩ বছর। এই দিনটি আমাদের পরিবারের একটি শোকের দিন। এই দিনে আমার ছোট ভাই শফিউল্লাহ মাত্র ৬ বৎসর বয়সে মৃত্যুবরণ করে। আমি তার মৃত্যুতে খুবই কষ্ট পেয়েছিলাম। এখনকার মতো ২৪ বছর আগে ডিজিটাল ছিলো না। তাই শফিউল্লাহর কোন ছবি তুলে রাখা সম্ভব হয়নি। কিন্তু তার ছবি আমার মনের ফ্রেমে আজও ভেসে উঠে। মাত্র দুইদিনের অসুস্থতায় সে আমাদের ছেড়ে চলে গেছে। এই দুইদিন ভাইটি কি পরিমাণ কষ্ট করেছে সেই স্মৃতি চোখের সামনে ভেসে উঠলে চোখের পানি ধরে রাখতে পারি না।

বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

প্রথম দেখা বই মেলা

দিনটি ছিল ২০০০ সালের ২১ শে ফেব্রুয়ারি। শীত পেরিয়ে বসন্ত এসেছে। চারদিকে কোকিলের কুহুতানে মুখরিত হচ্ছে। কিন্তু শীত এখনো পুরোপুরিভাবে বিদায় নেইনি। বাংলা একাডেমিতে তখন চলছে অমর একুশে বই মেলা। টেলিভশেন শুনি, পত্রপত্রিকায় দেখি লেখক-পাঠক-প্রকাশের মিলন মেলা বই মেলা। কিন্তু কোন দিন বই মেলায় যাওয়া হয়নি। তাই অনেকদিন যাবত ভাবছি এবাবের বই মেলায় যাব। কিন্তু কিভাবে যাব? ঢাকা শহরের অলিগলি এখনও তেমন চিনি না। হাতে গুনা কয়েকবার ঢাকায় গেছি। আর একা গিয়েওতো আনন্দ নেই।

ছেলেবেলার ঈদ আনন্দ

আমার ছেলেবেলা একটি অভাবী পরিবারে কেটেছে। পরিবারে অভাব থাকলেও ঈদের দিনে আনন্দের কোন কমতি ছিল না আমার মাঝে। আর সেই ছেলেবেলাটা ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানাধীন ধরাভাঙ্গা গ্রামে কাটিয়েছি। এখানেই আমার জন্ম; তাই ছেলেবেলার ঈদ কেটেছে মা-মাটি ও প্রকৃতির সাথে, খেলার সাথীদের সাথে আনন্দ ফূর্তি করে। রোযা শুরু হতেই কাউন্ট ডাউন শুরু হয়ে যেত ঈদের আর কত দিন বাকী আছে। প্রতিদিন আঙ্গুলের কর গুণে গুণে হিসাব করতাম কত দিন পর ঈদ হবে। প্রথম ও শেষ রোযা রাখতাম। মা বলতেন, শিশুরা ফেরেশতার মত নিষ্পাপ। এই দুটো রোযা রাখলে সব রোযা রাখা হয়ে যাবে।

রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩

আমি এবং আমার বাবা


আমার বাবা ৮/১০টা বাবা থেকে আলাদা। একেবারেই আলাদা। বাবার মতো জনদরদী এমন মানুষ খুজে পাওয়া কষ্ট হবে। জন্মের পড় থেকেই যাকে আপন বলে জানতাম তা হলো মায়ের পরে বাবা। বাবার আদর ভালোবাসায় আজ আমি আজকের অবস্থানে আসতে পারছি। আমি আমার বাবার প্রথম সন্তান। প্রথম সন্তান হিসেবে আমি অন্যান্য ভাই-বোনদের থেকে আলাদা আদর পেতাম। জন্মের এক

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩

প্রথম বাবা হওয়ার আনন্দ

গত দীর্ঘ ৯ মাস ২ দিন আমার স্ত্রীর গর্ভের ভেতর বেড়ে উঠছিল একটি প্রাণের অস্তিত্ব। যা আমাকে বাবা হওয়ার স্বপ্ন দেখাচ্ছিল। আমি একটা নতুন জগতের সাথে পরিচিত হচ্ছিলাম। দিন দিন আমি আমার স্ত্রীর পরিবর্তন কাছ থেকে লক্ষ্য করেছিলাম। যা আমাকে একটি নতুন জগতের সাথে পরিচয় করে দিচ্ছিল। প্রতিদিন রাতে শুয়ে অনাগত সন্তানের অপেক্ষায় দিন গুনতাম। আর ভাবতাম কেমন হবে আমার সন্তান। ছেলে না মেয়ে। ছেলে-মেয়ে নিয়ে আমার কোন আক্ষেপ ছিল না। আল্লাহ যা দেন তাতে আমি সন্তুষ্ট ছিলাম এবং অপেক্ষায় ছিলাম একটি সুস্থ্য সবল সন্তানের আশায়। শত কষ্টের মাঝেও আমার স্ত্রীর চোখে-মুখে আনন্দের উচ্ছ্বল ঢেউ দেখতাম। তার চেহারা দেখে আমার চোখে মুখে আনন্দের ঢেউ খেলে যেত।