মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৩
বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৩
পুলিশ আমাদের বন্ধু না শত্রু
মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৩
ভারতের সংস্কৃতির প্রভাবে আমাদের সংস্কৃতি আজ হারিয়ে যাচ্ছে
ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলো আমাদের দেশে উম্মুক্ত করে দেয়ায় দর্শক এখন ভারত মুখী হয়ে যাচ্ছে। ফলে আমাদের নিজস্ব সংস্কৃতিকে ভারতের সংস্কৃতি গ্রাস করে ফেলছে। স্যাটেলাইট টিভির কল্যাণে বাংলার প্রতিটি ঘরে ঘরে এখন ভারতের চ্যানেলগুলো দেখা যাচ্ছে। বাংলা হিন্দি উভয় চ্যানেলই তারা দেখছে। চ্যানেলগুলোর মধ্যে স্টার জলসা, জি বাংলা, জি বাংলা
সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৩
স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই
ঘর থেকে বের হওয়ার সময় মা আমাদেরকে দোয়া করে বলেন, ‘বাবা ভালোভাবে ফিরে এসো।’ কিন্তু বর্তমান এই রাজনৈতিক অস্থিরতার যুগে কয়জন মায়ের সন্তান স্বাভাবিক ভাবে ফিরে আসতে পারে? বর্তমানে প্রিন্ট মিডিয়া বা ইলেক্ট্রনিক্স মিডিয়াগুলোতে চোখ রাখলে প্রতিদিন যেসব খরব শুনি তাহলো কোন না কোন দুর্ঘটনায় বা রাজনৈতিক প্রতিহিংসায় মৃত্যু।পিপার স্প্রে: আন্দোলন ঠেকাতে সরকারের নতুন অস্ত্র
সম্প্রতি বিভিন্ন আন্দোলন-সংগ্রাম দমনে পুলিশের মাধ্যমে সরকার বিদেশ থেকে আনা মরিচের ঝাঁঝযুক্ত ‘পিপার স্প্রে’ নামক নতুন অস্ত্র ব্যবহার করছে। রাজপথে পিপার স্প্রে ব্যবহার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পিপার স্প্রে নিয়ে যেমন জনগণের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, তেমনি শুরু হয়েছে নানা সমালোচনাও। এই স্প্রে নিয়ে বেশ কিছুদিন যাবত সারাদেশে আলোচনার ঝড় বইছে। কেমিক্যাল ওয়েপন কনভেনশনের ১.৫ অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধে প্রতিপক্ষ দমনে পিপার স্প্রে ব্যবহার
রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৩
যানজট: জীবন ও বাস্তবতা
আমাদের দেশে জনসংখ্যা দিন দিন বাড়ছে। সেই তুলনায় রাস্তা ঘাটের তেমন উন্নতি হচ্ছে না। আর এই উন্নতি না হওয়ার পেছনে মূল যে কারণগুলি আমাদের চোখে পড়ে তাহলো দুর্নীতি, প্রতিহিংসার রাজনীতি ও হরতাল অবরোধ। যার ফলে যানজট আমাদের নিত্য সঙ্গী। আর এই যানজটের জন্য প্রতিনিয়ত আমরা শারীরিক ভোগান্তির শিকার হচ্ছি। শারীরিক ভোগান্তির পাশাপাশি অপচয় করছি মূল্যবান সময়। দীর্ঘক্ষণ যানজটের কবলে পড়ে থাকার ফলে জ্বালানী অপচয় হচ্ছে। যার ফলে যাতায়াত ব্যয় বেড়ে যাচ্ছে। এতে করে দেশের ক্ষতি হচ্ছে। দীর্ঘ সময় যানজটের ফলে সর্বপরি পরিবেশ দুষণ হচ্ছে। শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৩
লাঞ্ছিত শিক্ষক!
গত কয়েকদিন যাবত আমরা দেখছি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করছেন। আন্দোলনের পদে পদে তাঁরা বাঁধার সম্মুখিন হচ্ছেন। গত ১১ জানুয়ারি শুক্রবার তারা শান্তিপূর্ণ ভাবে শহীদ মিনারে অনশন করতে চাইছে যেখানেও সরকার তাদেরকে বাঁধা দিচ্ছে। পুলিশ তাদের উপর মরিচের গুড়া ছিটিয়ে তাদের অনশন পন্ড করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে কেন সরকার তাদের এই যৌক্তিক আন্দোলনে
শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৩
ভয়ংকর বিএসএফ
কিছু দিন পর পর যে খবরটি আমাদেরকে চমকে দেয়, তা হলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে বাংলাদেশী খুন। গত বুধবার পত্রিকায় খবর পেলাম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তে গরু ব্যবসায়ী দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগের দিন মঙ্গলবার ভোরে ঠাকুরগাঁও সীমান্তে হত্যা করা হয়েছিল দুই গরু ব্যবসায়ীকে।
বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৩
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)






