বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৪

তুলনা

তুমি আছ সুখে,
আমি আছি দুঃখে।
তোমার দিনগুলো কাটছে
আনন্দের মাঝে।
আমার দিনগুলো কাটে,
বিষন্নতায়।

রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৪

কি সুখ পেলে তুমি

কষ্টের আগুনে জ্বালিয়ে,      
আমাকে কাঁদিয়ে,
কি সুখ পেলে তুমি?
আমাকে একা ফেলে,
অন্যের ঘরে গিয়ে,
কি সুখ পেলে তুমি?

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৪

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৪

আজ অমর একুশে ফেব্রুয়ারি


আজ অমর ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটির ৬২তম বার্ষিকী আজ। তবে তা কেবল বাংলাদেশে নয়। বিশ্বের সব প্রান্তে আজ পালিত হবে বীরের রক্তস্রোত আর মায়ের অশ্রুভেজা অমর একুশে। ফুলে ফুলে শোভিত হচ্ছে দেশের আনাচে কানাচে থাকা অসংখ্য শহীদ মিনার। গোলাপের পাপড়ির ছোঁয়ায় রক্তের আবরণ লাগছে শহীদ বেদিতে। রাত ১২টা ০১ মিনিট থেকে শুরু হচ্ছে এর আনুষ্ঠানিকতা চলবে সারাদিন। নারী পুরুষ, ছেলে বুড়ো

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৪

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৪

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪

একুশে ফেব্রুয়ারি তুমি


একুশে ফেব্রুয়ারি  তুমি
আমাদের দিয়েছ বাংলা ভাষা,
তোমার জন্য বাংলায় কথা বলে
গরিব দুঃখী চাষা।

আজ বসন্ত

আজ পহেলা ফাল্গুন বসন্তের প্রথম দিন।ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত।কবি সুভাষ মুখোপাধ্যায়-এর প্রকৃতিকে চ্যালেঞ্জ করা অমিয় বাণীটি ঋতুরাজকে আলিঙ্গনের আহ্বান জানায়। শীতের শেষে প্রকৃতিতে এসেছে মধু বসন্ত। চারদিকে রঙ্গের বিচিত্র সমারোহ। দক্ষিণা বাতাসে মৃদু হিল্লোল মনে জাগায় শিহরণ। গাছে গাছে আমের মুকুলসহ বিভিন্ন ফুল ফুটেছে। বাতাবী লেবুর গাছে ফুল ধরেছে। কোকিল গান গাইছে। নব পল্লবে যেন বাংলার আনাচে কানাচে

বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৪

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৪