বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

সবুজ বাংলা- ৪ (ঘুরে আসুন ধরাভাঙ্গা বিল)

আমাদের বাড়ির পাশে মস্ত বড় এক বিল। বিলের এক পাশে আমাদের গ্রাম ধরাভাঙ্গা আর অন্যপাশে আছে মুক্তারামপুর গ্রাম। দুই গ্রামের মাঝখানে এই বিলের অবস্থান। সেই বিলে বর্ষাকালে এক সময় মাছ চাষ করা হতো। আর শীতকালে যখন সেই বিল শুকিয়ে যেত তখন সেখানে বোরো ও এনাম ধান লাগাতো কৃষকরা। কিছুদিন আগে রোযার ঈদ করার জন্য গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে দেখি সেই বিলের চেহারা অন্যরকম হয়ে গেছে। এমন চেহারা আমি আর কোন দিন দেখিনি। হঠা‍ৎ করে বিলের দিকে নজর দিতেই দেখলাম সমস্ত বিল কচুরী পানায় ভরে গেছে। মনে হয় যেন কচুরী পানার চাষ করা হচ্ছে। মাঝে মাঝে আবার দুয়েকটি কচুরী পানায় ফুল ফুটেছে। এ এক অন্যরকম দৃশ্য। আর কদিন পর যখন সবগুলো কচুরী পানায় ফুল ফুটবে তখন আরো সুন্দর দেখাবে। তাই সেই ছবিগুলো ক্যামেরা বন্দি করার লোভ সামলাতে পারলাম না। এই অসাধারণ দৃশ্যগুলো আপনাদের মাঝে এখন ‍উপস্থাপন করছি।

রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪

বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বৃক্ষের অবদান অপরিসীম

বর্তমানে বাংলাদেশের বৃক্ষরোপণ আন্দোলন অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। যার ফলে গত ১০ বছরে বনজ, ফলজসহ প্রচুর চারা সরকারি ও বেসরকারি ভাবে লাগানো হয়েছে। তবে আমাদের আরো বৃক্ষরোপণ করা উচিত। কারণ বৃক্ষ মানুষের তথা গোটা প্রাণী সমাজের পরম বন্ধু। দৈনন্দিন প্রয়োজন মেটাতে বৃক্ষের অবদান সবচেয়ে বেশি। বৃক্ষ আমাদের

বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪

হাসির বাক্স-৫

কৌতুক-২১
ছেলে ও মায়ের মধ্যে কথা হচ্ছে:
ছেলে: আচ্ছা মা, বাইরের ঘরে যে বড় আয়নাটা আছে সেটা যদি কেউ ভেঙে ফেলে, তাহলে কী করবে?
মা: মেরে তার পিঠের চামড়া তুলে ফেলব।
ছেলে: তাহলে বাবার পিঠের চামড়া তুলে ফেল।
মা: কেন?
ছেলে: ওই আয়নাটা বাবাই ভেঙ্গেছে মা।

বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪

সবুজ বাংলা-৩

গত ২৭/০৭/২০১৪ ইং তা‍রিখে ঈদের ছুটিতে গ্রামের বাড়ীতে ঈদ করতে গিয়েছিলাম। নরসিংদী থেকে নদী পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সলিমগঞ্জ নেমে ধরাভাঙ্গায় যাওয়ার পথে যা দেখলাম তা আপনাদের জন্য কুড়িয়ে আনলাম।

01নরসিংদী লঞ্চ টার্মিনাল

শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

বন্ধুব্লগে অনুষ্ঠিত হলো জমজমাট আড্ডা

প্রিয় পাঠক গতকাল বন্ধুব্লগে অনুষ্ঠিত হলো জমজমাট আড্ডা। অনেকেই উক্ত আড্ডায় উপস্থিত হয়েছেন আবার অনেকেই হয়তো উপস্থিত হতে পারেননি। যারা উপস্থিত হতে পারেননি তাদের জন্য আমার ক্যামেরায় ধারণকৃত কিছু ছবি শেয়ার করলাম। সময় স্বল্পতার জন্য আমি আড্ডায় বেশীক্ষণ থাকতে পারিনি। যারা পরে এসেছেন তাদের ‍সাথে আমার দেখা হয়নি। তাই আপনাদের ছবি দিতে ‍পারিনি।

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

হাসির বাক্স-৪


কৌতুক-১৬
বাসে এক ছিনতাইকারী জনৈক যাত্রীর পকেটে হাত ঢুকাচ্ছিল। কিন্তু যার পকেটে হাত ঢুকাচ্ছিল তিনি টের পেয়ে বললেন:
এই যে ভাই-আপনি আমার পকেটে হাত ঢুকাচ্ছেন কেন?
ছিনতাইকারী: দু:থিত, আমি মনে করেছিলাম এটা আমার পকেট।
যাত্রী: এ সময়ে ঐ যাত্রী চট করে ছিনতাইকারীর গালে থাপ্পর কষে মারল।
ছিনতাইকারী: ভাই আপনি আমার গালে থাপ্পর মারলেন কেন?
যাত্রীঃ দুঃখিত! আমি মনে করেছিলাম এটা আমার গাল

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪

মিষ্টি প্রেমের দুষ্টু চিঠি

প্রাণের প্রিয়তম আশিক, চিঠির শুরুতে তোমার প্রতি রইলো আমার প্রাণডালা শুভেচ্ছা ও ভালোবাসা। হবু শাশুড়ির প্রতি রইলো সালাম। প্রবাসী শ্বশুরের জন্যে রইলো আমার দোয়া। দেবর ও ননদের জন্যে রইলো একটি করে আদর। আর তোমার জন্যে রইলো ১০১ টি চুমো।

ভালোবাসার প্রথম চিঠি

প্রিয় আশিক ভাই,
প্রথমে আমার প্রেমপূর্ণ ভালবাসা গ্রহণ করবেন। আশা করি আপনার শরীর ও মন ভালো আছে। ভালো থাকাই আমার সর্বক্ষণের কামনা। আপনার সাথে আমার যেদিন প্রথম পরিচয় হয় সেদিন থেকেই আমি আপনাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেছি। কিন্তু এতো দিন সাহস করে আপনাকে আমার ভালোবাসার কথা বলতে পারিনি। যতো বারই বলার চেষ্টা করেছি ততো বারই নিজের মনে বাঁধা আসছে। আজ আর সেই বাঁধা থামিয়ে রাখতে পারিনি। কারণ মনে যে প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলছে। সে আগুন কি নিভানো যায়। সেই আগুন নেভানোর জন্যে আজ আমি আপনার দ্বারে হাজির হলাম। আপনি যদি আজ আমাকে ফিরিয়ে দেন তাহলে যে, আমার প্রেমের আগুন দ্বিগুন হয়ে জ্বলতে থাকবে। আর তখন হয়তো দেখা যাবে, সে আগুন বিস্ফোরিত হয়ে আমার সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে।

ওগো আমার প্রাণের প্রিয়া

ওগো আমার প্রাণের প্রিয়া,
এখন অনেক রাত। আকাশে অসংখ্য তারা ঝিকিমিকি করছে। বাহিরে ঝিঁঝিঁ পোকা মিট মিট করে আলো দিচ্ছে। ঘড়ির কাটা টিক্ টিক্ করে বেজেই চলছে। সবাই মুহূর্তে গভীর নিদ্রায় মগ্ন। কেউ হয়তো বা মুহূর্তে সুখের স্বপ্ন দেখছে। জানিনা তুমি এখন কি করছ। আমি এখন নির্জন কক্ষে একা বসে শুধু তোমার কথাই ভাবছি।
প্রিয়া তুমি আমার বুকভরা ভালোবাসা নিও।

পিতার কাছে পুত্রের চিঠি


বিসমিল্লাহির রাহমানির রাহিম

শ্রদ্বেয় আব্বাজান,
পত্রের শুরুতে আপনার প্রতি রইল আমার ভক্তিপূর্ণ সালাম ও আন্তরিক শ্রদ্ধাবোধ। আশা রাখি মহান প্রভুর অশেষ কৃপায় মা ও বোনকে নিয়ে ভাল আছেন। ভাল থাকাই আমার কামনা। আমিও আপনাদের দোয়ায় বন্ধুদেরকে নিয়ে ভাল আছি।