বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫

হাসির বাক্স-১১



কৌতুক-৫১
ছেলে বাবাকে খুশি করার জন্য-
ছেলে: জানো বাবা, গতকাল না আমি রাত দুটো পর্যন্ত পড়াশোনা করেছি।
বাবা: মিথ্যে কথা বলছ কেন? গতকাল রাত তো বারটা থেকে লোডশেডিং ছিল।
ছেলে: ও তাই নাকি! আসলে আমি পড়াশোনায় এত নিবিষ্ট ছিলাম যে টেরই পাইনি।

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ

পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। এ দিনটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বাংলা নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। সে হিসেবে এটি বাঙালিদের একটি সার্বজনীন উৎসব। সারা বিশ্বে বাঙালিরা এ দিনটিকে নতুন বছর হিসেবে বরণ করে নেয়।

শুক্রবার, ২০ মার্চ, ২০১৫

তরুণ কবি আমির আসহাব ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা


Amir Ashab
আজ ২০ই মার্চ তরুণ কবি আমাদের সবার কাছেই অতি প্রিয় সহব্লগার আমির আসহাব ভাইয়ের শুভ জন্মদিন। ইতিমধ্যে তিনি সুন্দর সুন্দর কবিতা পোষ্ট দিয়ে আমাদের মন জয় করেছেন এবং তাঁর লেখা চমৎকার কবিতা পাঠে আমরা অনেকেই তাঁর প্রিয় পাঠক হয়ে উঠেছি। এই স্বল্প সময়ে তাঁর গুণের কথা লিখে শেষ করা যাবে না। তিনি তাঁর নিজ গুণে আমাদের সকলের প্রিয় মুখে পরিণত হয়েছেন। তাছাড়া ব্লগের শুরু থেকেই এই গুণী তরুণ কবি সকল সহব্লগারদের সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে সুস্থ সুন্দর শালীন ব্লগিং করে আসছেন। আসুন আমরা তরুণ কবি সুপ্রিয় ‘আমির আসহাব’ ভাইকে তাঁর শুভ জন্মদিনে আমাদের প্রাণঢালা ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন জানাই।

রবিবার, ৮ মার্চ, ২০১৫

বেকার


এক
মা, মা তুমি কোথায়? ভাত দাওতো। এই কথা বলতে বলতে আদর খাবার রুমে ঢুকল।
আদরের মা চড়া গলায় বলল, কি হয়েছে? এত চিল্লাছিস কেন? নবাবজাদা সারাদিনতো টইটই করে ঘুরে বেড়াস আর ঘুম থেকে উঠস দিনের বারটায়। ঘুম থেকে উঠেই খাবারের জন্য চিল্লাপাল্লা শুরু করে দিস। বলি ভাত কোথা থেকে আসে? আর কত বেকার থাকবি? একটু কাজ কর্ম করে খাসনা।
মা, প্রতিদিন তোমার একই কথা আর ভাল লাগে না।

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫

প্রতিটি দিন হোক ভালোবাসা দিবস



ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দুর্লভ আর আকাঙ্খিত একটি আবেদন। পৃথিবীর সবচেয়ে মধুর কোমল দুরন্ত মানবিক অনুভূতি। ভালোবাসা শব্দটি খুব সহজেই সকলের সহজাত প্রবৃত্তির সাথে মিশে যায়। কেননা জন্মের পর থেকেই মানুষের বেড়ে উঠা এই ভালোবাসাকে কেন্দ্র করেই। ভালোবাসা না থাকলে কোন পরিবার থাকত না। ভালোবাসা নিয়ে ছড়িয়ে আছে অনেক পৌরাণিক উপাখ্যান। সাহিত্য-শিল্প-সংস্কৃতি সর্বত্রই

ফেসবুক প্রেম

মীম এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষ। এখন পড়ার কোন চাপ নেই। যথেষ্ট সময় এখন তার হাতে। মীম তার ছোট নাম। পুরো নাম তানিয়া সুলতানা মীম। মেয়ে এখন অনেক বড় হয়েছে। তাই বাবা তাকে একটি এনড্রুয়েড মোবাইল সেট কিনে দেয়।

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৫

হয়েছি আমি ধন্য

তোমার ভালোবাসা পেয়ে হয়েছি আমি ধন্য
তুমি শুধু আমারি জন্য।

তোমার জন্য


তুমি আমার মোমের আলো
তোমায় বাসতে চাই ভালো।

রহস্যময় পুকুর ও বটগাছ

  
জুনায়েদদের বাড়ীর পাশেই ছিল পুরানো একটি পুকুর। পুকুর পাড়েই ছিল বিশাল একটি বড় বট গাছ। বট গাছটির ডালপালা এতই বিশাল ছিল যে সবগুলো ডালপালাই পুকুরে গিয়ে পড়েছে। বট গাছের ডালপালার কারণে সূর্যের আলো কমই পড়ত পুকুরে। সারাদিনই অন্ধকারাচ্ছন্ন ভাব থাকতো এই পুকুরে ।

সংবাদপত্রের ভূমিকা, গুরুত্ব ও স্বাধীনতা




বর্তমান সভ্য ও নগর সমাজের অপরিহার্য সঙ্গী হচ্ছে সংবাদপত্র। গণমাধ্যমের প্রধান বাহন হিসেবে মানুষের মধ্যে এর গুরুত্ব, গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সংবাদপত্রের গমন, বিচরণ এবং পরিধিও বাড়ছে। মানুষ যত শিক্ষিত এবং সচেতন হচ্ছে ততই সংবাদপত্রের ব্যবহার বাড়ছে। সংবাদপত্রের বিচরণ ক্ষেত্র ক্রমশ নগর থেকে শহর, শহর থেকে উপশহর, মফস্বল শহর এমনকি প্রত্যন্ত গ্রামে-গঞ্জেও ছড়িয়ে পড়ছে। সকালের সংবাদপত্র দুপুর, বিকেল, রাত এমনকি একদিন পরে গেলেও মানুষ আগ্রহ নিয়ে পড়ে। আমাদের বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশে সংবাদপত্র পড়ার জনসংখ্যার হার অনেক বেশী। সুতরাং বলা যায়, দৈনন্দিন জীবন ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সংবাদপত্র। এটি গণমাধ্যমের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী বাহন।